ইসলামী ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা ও বিশ্বাস পুনরায় ফিরে আসতে শুরু করেছে। বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোসহ অন্তত ১৫টি ব্যাংকের আমানতের ওপর একচ্ছত্র লুটপাটের আধিপত্য ব্যাংকগুলোর কাঠামোর ধস নামিয়েছে। শুধু ইসলামী ব্যাংক থেকে
প্রায় ৮৮ হাজার কোটি টাকা একাই বের করে নিয়েছে এস আলম গ্রুপ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর পরিবারতন্ত্র ও আধিপত্য ভাঙতে ১১ ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়া হয়।
নিয়োগ দেয়া হয়েছে নতুন পর্ষদ। কোনো কোনো ব্যাংকের ব্যবস্থাপনায় এস আলম থাকলেও পর্ষদ থেকে বিদায় হয়েছে। এক কথায়, গভর্নর নিয়োগের এক মাসে ব্যাপক পরিবর্তন হয়েছে ব্যাংক খাতে।

0 Comments